Blog

  • GEOGRAPHY OF INDIA QUIZ.PART#1. ভারতের ভূগোল কুইজ পার্ট#১.

    GEOGRAPHY OF INDIA QUIZ.PART#1. ভারতের ভূগোল কুইজ পার্ট#১.

    প্রতিটি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত কুইজ এ অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। এতে নিজের প্রস্তুতি যাচাই করা যায়, সময় ম্যানেজমেন্ট করা যায়। আমাদের এই পোস্ট এ ভারতের ভূগোল থেকে ২৫ টি প্রশ্ন কুইজ হিসাবে দেওয়া হলো।

     

    • প্রশ্নসংখ্যা ২৫
    • সময় – ৮ মিনিট

    [HDquiz quiz = “68”]

  • HISTORY OF INDIA QUIZ.CHAPTER MUGHAL SULTANATE. মুঘল সাম্রাজ্য কুইজ পার্ট#১

    HISTORY OF INDIA QUIZ.CHAPTER MUGHAL SULTANATE. মুঘল সাম্রাজ্য কুইজ পার্ট#১

    যেকোনো পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত কুইজ এ অংশগ্রহণ করা খুব ই গুরুত্বপুর্ন। এই পোস্ট এ মুঘল সাম্রাজ্য থেকে ২৫  টি প্রশ্ন দেওয়া হলো এবং সময় ০৮ মিনিট । আশা করি এগুলি আপনাদের প্রস্তুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

    [HDquiz quiz = “66”]

  • WBPSC CLERKSHIP EXAM PATTERN AND SYLLABUS. WBPSC ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪: সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন

    WBPSC CLERKSHIP EXAM PATTERN AND SYLLABUS. WBPSC ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪: সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন:

    পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ২০২৪ সালের ক্লার্কশিপ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে সচেতন হওয়া উচিত যাতে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। এই প্রবন্ধে আমরা WBPSC ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব।

    WBPSC ক্লার্কশিপ সিলেবাস ২০২৪:

    WBPSC ক্লার্কশিপ পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হয়: পার্ট ১ (Objective Type) এবং পার্ট ২ (Conventional Type – Written)। এছাড়াও, কম্পিউটার জ্ঞান এবং টাইপিং টেস্টও অন্তর্ভুক্ত রয়েছে।

    পরীক্ষার প্যাটার্ন:

    প্রার্থীদের পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরি। পরীক্ষার দুটি ধাপের প্যাটার্ন নিম্নরূপ:

    পার্ট ১: Objective Type

    ১০০টি মাল্টিপল চয়েস প্রশ্ন, প্রতিটি ১ মার্কের। ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে । বিষয়: ইংরেজি ভাষা, সাধারণ জ্ঞান এবং গণিত। সময়সীমা: ১ ঘণ্টা ৩০ মিনিট।

    বিষয় প্রশ্নের সংখ্যা মার্কস সময়সীমা
    ইংরেজি ভাষা ৩০ ৩০ ১ ঘণ্টা ৩০ মিনিট
    গণিত ৩০ ৩০
    সাধারণ জ্ঞান ৪০ ৪০
    মোট ১০০ ১০০

    পার্ট ২: Conventional Type – Written

    দুটি গ্রুপ: গ্রুপ এ (ইংরেজি) এবং গ্রুপ বি (বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সান্তালি)। প্রতিটি গ্রুপ ৫০ মার্কের। সময়সীমা: ১ ঘণ্টা।

    বিষয় মার্কস সময়সীমা
    গ্রুপ এ – ইংরেজি ৫০ ১ ঘণ্টা
    গ্রুপ বি – বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সান্তালি ৫০

    WBPSC ক্লার্কশিপ সিলেবাস ২০২৪

    WBPSC ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস নিম্নরূপ:

    পার্ট ১ সিলেবাস

    ইংরেজি ভাষা

    • প্রতিশব্দ ও বিপরীত শব্দ
    • ব্যাকরণ
    • বাক্য গঠন
    • শব্দভান্ডার
    • সংক্ষেপণ

    গণিত

    • অনুপাত ও সমানুপাত
    • শতকরা হার
    • লাভ ও ক্ষতি
    • সরল ও চক্রবৃদ্ধি সুদ
    • ভগ্নাংশ
    • সরলীকরণ
    • লসাগু এবং গোসাগু
    • সময় ও কাজ, সময় ও দূরত্ব
    • দশমিক এবং পুনরাবৃত্ত দশমিক
    • বীজগণিত এবং জ্যামিতি

    সাধারণ জ্ঞান

    • ভারতের ভূগোল
    • জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী
    • ভারতের ইতিহাস
    • বিজ্ঞান
    • অর্থনীতি
    • ভারতের সংবিধান ও রাজনীতি
    • পরিবেশ বিজ্ঞান
    • কারেন্ট অফেয়ার্স

    পার্ট ২ সিলেবাস

    গ্রুপ এ: ইংরেজি

    • প্রস প্যাসেজ সংক্ষেপণ
    • ইংরেজিতে প্রতিবেদন রচনা
    • বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সান্তালি থেকে ইংরেজিতে অনুবাদ

    গ্রুপ বি: বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সান্তালি

    • ইংরেজি থেকে অনুবাদ
    • প্রতিবেদন রচনা
    • প্যাসেজ সংক্ষেপণ

    পরীক্ষার প্রস্তুতি এবং গুরুত্বপূর্ণ তথ্য

    প্রার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। এছাড়াও, প্রতিদিনের সাধারণ জ্ঞান এবং গণিত অনুশীলন করা উচিত। প্রার্থীদের ইংরেজি ভাষা এবং বাংলা ভাষায় দক্ষতা উন্নয়ন করতে হবে, বিশেষত সংক্ষেপণ এবং প্রতিবেদন রচনায়।

    এছাড়া, টাইপিং টেস্টের জন্য কম্পিউটার জ্ঞান এবং টাইপিং গতি উন্নত করা জরুরি। প্রার্থীদের নিয়মিত টাইপিং অনুশীলন করা উচিত। কম্পিউটার জ্ঞান পরীক্ষায়, প্রার্থীদের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং ইন্টারনেট ব্যবহারের উপর দক্ষতা প্রমাণ করতে হবে।

    পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ

    প্রার্থীদের পরীক্ষার তারিখ সম্পর্কে সচেতন থাকা উচিত এবং সমস্ত আপডেট সময়মতো পেতে আমাদের ওয়েবসাইট wbexamprep এ নিয়মিত নজর রাখুন .

    প্রস্ততি টিপস :

    WBPSC ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪ এর সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত ধারণা প্রার্থীদের সঠিক প্রস্তুতি নিতে সহায়তা করবে। সঠিক প্রস্তুতির মাধ্যমে প্রার্থীরা এই পরীক্ষায় সফলতা অর্জন করতে সক্ষম হবেন। প্রার্থীদের নিয়মিত অনুশীলন এবং সময় ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। নিচের ১০ টি পয়েন্ট অনুসরণ করতে পারেন যেটা আপনাকে WBPSC ক্লার্কশিপ পরীক্ষা তে সফলতায় অনেকটা সাহাজ্য করবে :-

    ১ . সিলেবাস: পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা নিন।
    ২ . অধ্যয়ন পরিকল্পনা তৈরি করুন: দৈনিক অধ্যয়নের জন্য একটি সুসংগঠিত সময়সূচী তৈরি করুন।
    ৩ . বিষয়ভিত্তিক প্রস্তুতি: ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় গভীরভাবে অধ্যয়ন করুন।
    ৪ . মক টেস্ট দিন: নিয়মিত মক টেস্ট ও পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করুন।
    ৫ . টাইপিং অনুশীলন: টাইপিং দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিদিন অনুশীলন করুন।
    ৬ . রিভিশন: প্রতিদিনের অধ্যয়নের পর রিভিশনের জন্য সময় রাখুন।
    ৭ . সাম্প্রতিক ঘটনাবলী: দৈনিক খবর পড়ে সাম্প্রতিক ঘটনাবলীর উপর জ্ঞান বাড়ান।
    ৮ . গ্রুপ স্টাডি: সহপাঠীদের সাথে মিলিত হয়ে গ্রুপ স্টাডি করুন।
    ৯ . নোট তৈরি: গুরুত্বপূর্ণ টপিকের উপর নোট তৈরি করুন এবং রিভিশন করুন।
    ১০ . মানসিক প্রস্তুতি: মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন ও রিলাক্সেশন টেকনিক ব্যবহার করুন।

    প্রত্যেকটি পয়েন্ট পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফলতা অর্জনের জন্য এই পদক্ষেপগুলো অনুসরণ করা উচিত।

  • Geography of india in bengali. Chapter wise question answer part#1

    Geography of india in bengali. Chapter wise question answer.Chapter – Landforms and rivers of india.

    বন্ধুরা তোমাদের চাকরি পাওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা শুরু করেছি আমাদের এই অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব। এখানে ভারতের ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো। পর্ব#১।

     

    ১.কোন্ গিরিপথ অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে?

    – বমডিলা
    ২.তাণ্ডী নদীর মোহনায় কোন্ শহর অবস্থিত?
    – সুরাট
    ৩.প্রাচীন ভারতীয় ভূগোল________এর উপর নির্ভর করে।
    – বর্ণ
    ৪.আন্দামান ও নিকোবর কোন্ ধরনের দ্বীপ ?
    -আর্কিপেলাগো
    ৫.ভাগীরথী ও অলকানন্দা নদী দু’টি কোথায় মিলিত হয়েছে?
    -দেব প্রয়াগ
    ৬.________এর বৈশিষ্ট্য হল বদলন্দ ভূ-প্রকৃতি।
    -চম্বল উপত্যকা
    ৭. সিন্ধু কোন ধরনের নদী ?
    -পূর্ববর্তী নদী
    ৮.কর্কটক্রান্তি রেখা কোন স্থানের ওপর দিয়ে যায়নি?
    – প্রয়াগরাজ
    ৯. কত সালে ভারতীয় রাজ্যগুলির ভাষাভিত্তিক সীমানির্ধারণ হয়?
    -1956
    ১০.পীর পাঞ্জাল পর্বত কোথায় অবস্থিত ?
    – মধ্যবর্তী হিমালয় – এ ।
    ১১.বিয়স নদী যে রাজ্যগুলির ওপর দিয়ে বয়ে যায় সেগুলি হল—
    -পাঞ্জাব হিমাচল প্রদেশ
    ১২. গঙ্গা বিধৌত সমভূমির পাললিক মৃত্তিকা উৎসগতভাবে__
    – আ্যজোনাল
    ১৩.ভারতের কোন প্রতিবেশীর দেশের সরকারি ভাষা বার্মিজ ?
    – মায়ানমার
    ১৪. কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় ?
    – 1 নভেম্বর 1956
    ১৫. ভারতের কোন নদী ‘দক্ষিণের গঙ্গা ‘ নামে পরিচিত ?
     – গোদাবরী
    ১৬. নর্মদা নদীর উৎসস্থল কোথায় ?
     – অমরকণ্টক পাহাড়
    ১৭. ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
     – গোয়া
    ১৮. হঠাৎ অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কে বলা হয় ____
     – মৌসুমের বিস্ফোরণ
    ১৯. কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না ?
     – উত্তরপ্রদেশ
    ২০. কোন নদী আরব সাগরে পতিত হয়েছে ?
    – নর্মদা
    ২১. ধৌলিগঙ্গা নদীর নিকটে অবস্থিত পর্বতটির নাম কি?
    -নন্দাদেবী
    ২২. গোরিচেন শৃঙ্গ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?
    – অরুণাচলপ্রদেশ
    ২৩.কোন্ রাজ্যের উচ্চতম শৃঙ্গ দেওমালী ?
    -ওডিশা
    ২৪.ভারতের কোন্ রাজ্যে মাউন্ট টাই (Mount Tiyi) অবস্থিত?
    -নাগাল্যান্ড
    ২৫.কোন্ নদীর অপর নাম ভ্যায়থ?
    -ঝিলাম
    ২৬. ভাজ গুহা কোথায় অবস্থিত?
    – মহারাষ্ট্র
    ২৭.অন্নপূর্ণা পর্বতশৃঙ্গটি হিমালয়ের কোন্ অঞ্চলে অবস্থিত?
    – নেপাল
    ২৮.কোনটি ভূমিধ্বসের ব্যাপক প্রশমন পদ্ধতি নয় ?
    -ভূমিধ্বস আটকাতে গাছপালা আবরণ হ্রাস ।
    ২৯.ভারতের কোন্ রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা ! রয়েছে?
    -মেঘালয়
    ৩০. কোন্ পর্বতশৃঙ্গটি সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত?
    – নন্দদেবী
    ৩১. কোন্ রাষ্ট্রের সাথে স্থলভাগে ভারতের সীমানা
    নেই ?
    -শ্রীলঙ্কা
    ৩২.কোনটি রাজস্থানের সর্ববৃহৎ নদী ব্যবস্থা ?
    -লুনি
    ৩৩. কোনটি ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে?
    – পক্ প্রণালী
    ৩৪.কোন রাজ্যটি ‘ Molasis basin ‘ নামে পরিচিত ?
    – মিজোরাম
    ৩৫. কুমারী নদীটি কোন নদীর উপনদী ?
    – কংসাবতী
    ৩৬. দক্ষিণ ভারতের গান্ডিকোটা ক্যানিয়ন কোন নদীর দ্বারা সৃষ্টি হয়েছে ?
    – পিনার
    ৩৭ . কোন রাজ্যে নর্মদা উৎপত্তি লাভ করেছে ?
    – মধ্যপ্রদেশ
    ৩৮. প্রাচীন ভারতীয় ভূগোলের প্রধান উৎস হলো___
    – হিন্দু পুরাণ , পর্যটকদের বিবরণ , শুদ্ধ আইনসমূহ ।
    ৩৯. কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে ?
    – অন্ধ্রপ্রদেশ
    ৪০. করমণ্ডল উপকূল কোন ভূমিকম্প প্রবন এলাকার আওতায় পড়ে ?
    – II
    ৪১. ২০২২ সাল অনুযায়ী ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ কোনটি ?
    – পীর পাঞ্জল সুড়ঙ্গ
    ৪২. তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে ?
    – তরাই
    ৪৩. কোয়েল কোন্ নদীর উপনদী ?
    – শোন
    ৪৪. কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা আছে ?
    – গুজরাট
    ৪৫. ভারতের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কী ?
    – গুহর মোতী , স্যার ক্রিক
    ৪৬. তাপি নদী কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে ?
    – মধ্যপ্রদেশ
    ৪৭.________ ইস্টার্ন ঘাট ও ওয়েস্টার্ন ঘাট পর্বতমালায় বিভক্ত
    – দাক্ষিণাত্যের মালভূমি
    ৪৮. ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
    – ভেম্বানদ
    ৪৯. কোন নদী গুলি দেবপ্রয়াগে মিলিত হয়েছে ?
    – ভাগীরথী এবং অলকানন্দা
    ৫০.নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে _______অবস্থিত
    – কাঞ্চনজঙ্ঘা
    ৫১. ভারতের প্রতিবেশী দেশ আফগািস্তানের রাজধানীর নাম কী ?
    – কাবুল
    ৫২. কোন নদী পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় ?
    – তিস্তা
    ৫৩. কোন দুটি দ্বীপ ভারতের প্রতিবেশী ?
    – শ্রীলঙ্কা এবং মালদ্বীপ
    ৫৪. 2022 সালের এপ্রিল মাসের হিসাবে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র লাদাখের সাথী আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয়?
    – পাকিস্তান
    ৫৫. কোন রাজ্যে মোহনদী অববাহিকা বিস্তার লাভ করেনি ?
    – উত্তরপ্রদেশ
    ৫৬. ভারতের প্রতিবেশী দেশ কোনটি ?
    – রাশিয়া
    ৫৭. হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
    – সুবর্ণরেখা
    ৫৮. ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায় ?
    – বাংলাদেশ
    ৫৯.কোন নদী তার উৎপত্তিস্থলে ভাগীরথী নামে পরিচিত ?
    – গঙ্গা
    ৬০. সেপ্টেবরে ভেম্বোনাদ হ্রদে অনুষ্ঠিত সবচেয়ে প্রশংসিত কুমারাকম নৌকা প্রতিযোগিতাটি কোন উৎসবের সময় অনুষ্ঠিত হয় ?
    – ওনাম
    ৬১. কোনটি ‘White Mountain ‘ বা ‘সাদা পর্বত ‘ নামে পরিচিত ?
    – ধৌলগিরি
    ৬২. কোন নদীটি নেপালের অন্তর্ভুক্ত হিমালয়ে উৎপত্তি লাভ করেছে ?
    – ঘাঘরা
    ৬৩. ভারতের কোন রাজ্যে নেতারহাট মাউন্টস বা ‘কুইন অফ ছোটনাগপুর’ অবস্থিত ?
    – ঝাড়খণ্ড
    ৬৪. মুসি কোন নদীর উপনদী ?
    – কৃষ্ণা
    ৬৫. 2011 সালের জনগণনার অধীনে কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ?
    – 35।
  • ANCIENT HISTORY OF INDIA IN BENGALI(complete Harappan civilization).প্রাচীন ভারতের ইতিহাস(হরপ্পা সভ্যতা)।

    ANCIENT HISTORY OF INDIA IN BENGALI.Chapterwise question answer.(complete Harappan civilization).

    এই পোস্ট এর মাধ্যমে প্রাচীন ভারতের একটি গুরুত্বপুর্ন অধ্যায় “হরপ্পা সভ্যতা” থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি দেওয়া হলো।

     

    ১. হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে?
    – লোথাল।
    ২.সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা কে ছিলেন?
    – পশুপতি
    ৩. হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?
    – রাভি নদীর তীরে।
    ৪. সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে?
    – ধলভীরা।
    ৫. হরপ্পা সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত নয়?
    – বানোয়ালি এবং দাইমাবাদ।
    ৬. হরপ্পা তে কোন ধাতুর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি?
    – লোহা।
    ৭. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল?
    – কৃষিকাজ।
    ৮. সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো –
    – ইট দিয়ে তৈরি করা বাড়ি।
    ৯. হরপ্পা সভ্যতার কোন অংশটি “দুর্গ বা citadel” নামে পরিচিত?
    – পূর্ব অংশটি।
    ১০. সিন্ধু সভ্যতার কোথায় বৃহৎ আকৃতির স্নানাগার আবিষ্কৃত হয়েছে?
    – মহেঞ্জোদারো।
    ১১. বেশিরভাগ হরপ্পার শীল গুলি কোন ধাতু দিয়ে তৈরি?
    – স্টিয়াটাইট।
    ১২. কালিবোঙ্গান এলাকাটি বর্তমানে কোথায় অবস্থিত?
    – রাজস্থান।
    ১৩. সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দর হলো –
    – লোথাল।
    ১৪. কোন ভারতীয় ঐতিহাসিক হরপ্পা সভ্যতার খননকার্যে নিযুক্ত ছিলেন?
    – R. D. Banarjee।
    ১৫. মেসোপটেমিয়া তে হরপ্পা সভ্যতা কি নামে পরিচিত ছিল?
    – মেলুহা।
    ১৬. হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা কোনটি?
    – রাখিগারি।
    ১৭.হরপ্পার কোন নগরীতে ইট নির্মিত বাড়ির প্রমাণ পাওয়া গেছে?
    – কালিবঙ্গান।
    ১৮. নিওলিথিক ভারতে কোন ধাতুর ব্যবহার হতো?
    – তমা।
    ১৯. হরপ্পা সভ্যতার কোন নগরীটি রাজস্থানে অবস্থিত?
    – কালীবঙ্গান।
    ২০. মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?
    – রাখালদাস ব্যানার্জি।
    ২১. সিন্ধু সভ্যতার সবথেকে প্রাচীন বন্দর কোনটি?
    – লোথাল।
    ২২. সিন্ধু সভ্যতার সঙ্গে কোন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়?
    – মেসোপটেমিয়া।
    ২৩. কোন পশু সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল ?
    – ঘোড়া।
    ২৪. সিন্ধু সভ্যতা কোন যুগীয় সভ্যতা?
    – ক্যালকোলিথিক যুগীয় বা ব্রোঞ্জ যুগীয়।
    ২৫. সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা?
    – নগরকেন্দ্রিক সভ্যতা।
    ২৬. সিন্ধু সভ্যতা থেকে প্রধানত কি কি রপ্তানি করা হতো?
    – সোনা ও রূপা।
    ২৭. “Indus civilization” বা ” সিন্ধু সভ্যতা” শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
    – জন মার্শাল।
    ২৮. সিন্ধু সভ্যতার সবথেকে উত্তর দিকের অংশ হলো –
    – রোপার।
    ২৯. সিন্ধু সভ্যতার সবথেকে দক্ষিণ দিকের অংশ হলো –
    – দায়মাবাদ।
    ৩০.সিন্ধু সভ্যতার বন্দর শহর গুলি কি কি ?
    – লোথল, সুতকাজেন্দর, আল্লাদিনো, বালাকোট, কুনতাসি।
    ৩১. মহেঞ্জোদারো নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
    – সিন্ধু নদী।
    ৩২. চানুদারো নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
    – সিন্ধু নদী।
    ৩৩. লোথাল নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
    – ভোগোভা।
    ৩৪. কালিবঙ্গন এবং বানোয়ালী নগরী কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
    – ঘাগর।
    ৩৫.ধোলোভিরা নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
    – লুনি।
    ৩৫. একমাত্র কোন নগরীতে ঘোড়ার অবশেষ পাওয়া গেছে?
    – সুরকতাদা ।
    ৩৬. দোয়াত এবং লিপিস্টিক কোন নগরীতে পাওয়া গেছে?
    – চানহুদারো।
    ৩৭. সিন্ধু সভ্যতার প্রধান খাদ্য শস্য কি ছিল?
    – গম ও বার্লি।
    ৩৮. সর্বপ্রথম হরপ্পার মানুষ কার্পাস বা তুলো আবিষ্কার করে যেটি গ্রীক দের কাছে কি নামে পরিচিত ছিল?
    – সিন্ডন।
  • PHYSICS. CHAPTER WISE QUESTION ANSWER PART#1

    PHYSICS. CHAPTER WISE QUESTION ANSWER PART#1

    বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পদার্থবিদ্যা বিষয় থেকে প্রশ্ন আসে। তাই এই পোস্ট এ পদার্থবিদ্যা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর এর পর্ব #১ দেওয়া হলো। অধ্যায় – পরিমাপের একক ও পদ্ধতি।

     

     

    ১.পরিমাণ ও তা পরিমাপের এককের জোড়গুলির মধ্যে কোনটি ভুল ?
    -চাপ- নিউটন
    ২._____________এর একক হল পাসকল।
    -বায়ুর চাপ
    ৩.কিসের সাহায্যে বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়?
    – হাইগ্রোমিটার
    ৪.MKS পদ্ধতিতে তাপের একক হল—
    -জুল
    ৫. ‘নিউটন’ কিসের একক?
    – বল
    ৬.Torr কীসের Unit ?
    – চাপ
    ৭. বিমানের উচ্চতা মাপার জন্য কী ব্যবহার করা হয় ?
    – অল্টিমিটার
    ৮. শক্তির একক নয় _______
    – পাস্কাল
    ৯. মহাকাশের দূরত্ব আলোকবর্ষের সাহায্যে পরিমাপ করা হয় কেন ?
    – আলোর গতিবেগ সর্বদা একই রকম ।
    ১০.সাধারণ তুলাযন্ত্র (দাড়িপল্লা) দিয়ে কী মাপা হয় ?
    – ভর
    ১১. পারসেক কিসের পরিমাপক একক ?
    – দৈর্ঘ্য
    ১২. ___________ এর সাহায্যে পদার্থবিদ্যা সংক্রান্ত ঘটনা ও
    আবিষ্কারক সঠিকভাবে মিল আছে ।
    – মেরি কুরি : রেডিয়াম
    ১৩. _________ দূরত্বের একক নয়
    – জিফি
    ১৪. আলোকবর্ষ সংক্রান্ত বিবৃতিগুলি হলো ___
    – খুব বড় দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত একক হল ___ আলোকবর্ষ
    ১৫. দশমিক সংখ্যা 4.625- এর বাইনারি (Binary) রূপ হলো___
    – 100.101
    ১৬. জেট ইঞ্জিনের মোটর ব্লেডের উষ্ণতা এবং উত্তপ্ত স্থানগুলি পরিমাপের জন্য Infrared Optical সংক্রান্ত কোন যন্ত্রটি ব্যবহার করা হয় ?
    – পাইরোমিটার
    ১৭.SI পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপের একক ______
    – মোল
    ১৮. পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় ___
    – ফার্মি
    ১৯. টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন ?
    – জে.এল. বেয়ার্ড
    ২০. কিলোওয়াট – ঘন্টা কিসের একক?
    – শক্তি।
  • MARKS OBTAINED LIST OF WEST BENGAL JUDICIAL SERVICE EXAMINATION, 2022 PERSONALITY TEST.

    MARKS OBTAINED LIST OF WEST BENGAL JUDICIAL SERVICE EXAMINATION, 2022 PERSONALITY TEST.

    WEST BENGAL JUDICIAL SERVICE EXAMINATION, 2022 এর পার্সোনালিটি টেস্ট যারা দিয়েছিলেন তাদের প্রাপ্ত নম্বর এর লিস্ট WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট এ দেওয়া হয়েছে।আপনাদের সুবিধার জন্য সেই লিস্ট এর সরাসরি লিঙ্ক এখানে দেওয়া হলো

     

    নম্বর লিস্ট এর লিঙ্ক – click here
  • W.B.C.S. (EXE.) ETC. (PRELIM) EXAMINATION 2023 ANSWER KEY.

    W.B.C.S. (EXE.) ETC. (PRELIM) EXAMINATION 2023 ANSWER KEY.

    WBPSC প্রকাশ করলো WBCS 2023 প্রিলিমিনারী পরীক্ষার উত্তরপত্র। আপনারা সেই উত্তরপত্র ডাউনলোড করে মিলিয়ে নিতে পারেন।WBCS 2023 প্রিলিমিনারী পরীক্ষার উত্তরপত্রে অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিঙ্ক টি নিচে দেওয়া হলো।

    উত্তরপত্র লিঙ্ক – click here

  • WBPSC CLERKSHIP PREVIOUS YEAR QUESTION PAPERS.

    WBPSC CLERKSHIP PREVIOUS YEAR QUESTION PAPERS.

    যেকোনো চাকরির পরীক্ষায় সফলতার বিগত বছরের প্রশ্নপত্র অধ্যয়ন করা খুবই গুরুত্বপূর্ণ । কারণ এটি সেই নির্দিষ্ট চাকরির পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে সেই বিষয়ে স্বচ্ছ ধারণা দেয়।প্রায় পরীক্ষার সিলেবাস যদি একই হয় তবুও প্রশ্নের ধরন প্রত্যেকটি পরীক্ষায় আলাদা আলাদা হয়। তাই WBPSC CLERKSHIP পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে সেই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য WBPSC CLERKSHIP পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্রের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক গুলো নিচে দেওয়া হলো

     

     

    অফিসিয়াল লিঙ্ক (SHIFT 1)- click here
     
    অফিসিয়াল লিঙ্ক (SHIFT 2)- click here
     
    অফিসিয়াল লিঙ্ক (SHIFT 3)- click here
     
    অফিসিয়াল লিঙ্ক(SHIFT 4)- click here
    অফিসিয়াল লিঙ্ক(SHIFT 5)- click here
     
  • (Indian constitution and polity. Chapter wise question and answer. Chapter – President of India).ভারতের সংবিধান ও রাজনীতি।

    [ai_quiz id=”1″]

    Indian constitution and polity. Chapter wise question and answer. Chapter – President of India.ভারতের সংবিধান ও রাজনীতি।

    এখানে ভারতের সংবিধান ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাষ্ট্রপতি, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া হলো।সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সাধারণত পরীক্ষায় আসে সেগুলো এখানে তুলে ধরা হলো-

    ভারতের রাষ্ট্রপতি

     

    ১. ভারতের ইউনিয়ন এক্সিকিউটিভ( union executive) এর প্রধান কে?
    উত্তর – রাষ্ট্রপতি।
    ২.ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে?
    উত্তর -ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন এক নির্বাচকমণ্ডলী দ্বারা ভোটের মাধ্যমে। এই নির্বাচকমণ্ডলী গঠিত হয় নিম্নলিখিত সদস্যদের দিয়ে:
    লোকসভার সকল সদস্য
    রাজ্যসভার সকল সদস্য
    বিভিন্ন রাজ্যের বিধানসভার সকল সদস্য
    ৩. রাষ্ট্রপতি নির্বাচনে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
    উত্তর: রাষ্ট্রপতি নির্বাচনে একক স্থানান্তরযোগ্য ভোট (Single Transferable Vote) পদ্ধতি ব্যবহার করা হয়।
    ৪. রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
    উত্তর: রাষ্ট্রপতির কার্যকাল ৫ বছর।
    ৫.ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
    উত্তর: ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
    ৬.রাষ্ট্রপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা আবশ্যক?
    উত্তর:
    •ভারতীয় নাগরিক হতে হবে।
    •কমপক্ষে ৩৫ বছর বয়সী হতে হবে।
    •লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে।
    •ভারত সরকারের অধীনে কোনো লাভজনক পদে থাকতে পারবে না।
    ৭. রাষ্ট্রপতি চাইলে কর কাছে নিজের পদত্যাগ পত্র দিতে পারবেন?
    উত্তর – উপরাষ্ট্রপতির কাছে।
    ৮. একমাত্র কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি কে নিজের পদ থেকে সরানো যেতে পরে?
    উত্তর – শুধুমাত্র যদি রাষ্ট্রপতি সংবিধান এর অমান্য করেন।
    ৯. রাষ্ট্রপতি কে কিভাবে তার নিজের পদ থেকে সরানো যেতে পরে?
    উত্তর – শুধুমাত্র ইম্পিচমেন্ট এর মাধ্যমে।
    ১০. যদি কোনো কারণবশত রাষ্ট্রপতি র পদ খালি হয়ে যায় বা রাষ্ট্রপতি উপস্থিত না থাকেন সেই ক্ষেত্রে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
    উত্তর – উপরাষ্ট্রপতি।
    ১১. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
    উত্তর – ড: রাজেন্দ্র প্রসাদ।
    ১২. স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন?
    উত্তর – ড: জাকির হোসেন।
    ১৩. স্বাধীন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
    উত্তর – শ্রীমতী প্রতিভা পাটিল।
    ১৪. রাষ্ট্রপতি কাকে সাক্ষী রেখে শপথ গ্রহণ করেন?
    উত্তর – সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
    ১৫. রাষ্ট্রপতি নিযুক্ত করেন এমন কয়েকটি উল্লেখযোগ্য পদের নাম –
    উত্তর –
    •ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার
    •কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (CAG)
    •চিফ ইলেক্টোরাল অফিসার (CEO)
    •ভারতের রাষ্ট্রদূত এবং কনস্যুল
    •সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি
    •লোকসভা এবং রাজ্যসভার স্পিকার
    •অ্যাটর্নি জেনারেল
    •ভারতের সচিব
    •রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর
    •সশস্ত্র বাহিনীর প্রধান
    •রাজ্যের গভর্নর
    •কেন্দ্রশাসিত অঞ্চল গুলির গভর্নর।
    ১৬.ভারতীয় সামরিক শক্তির প্রধান কে?
    উত্তর –
    ভারতীয় সামরিক শক্তির প্রধান হলেন রাষ্ট্রপতি। ভারতের সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি হলেন ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
    ১৭. রাষ্ট্রপতি কতজন অ্যাংলো- ইন্ডিয়ান সদস্য কে লোকসভার সদস্য পদের জন্য মনোনীত করতে পারেন?
    উত্তর – ২ জন।
    ১৮.বিশেষ জ্ঞান সম্পন্ন কতজন ব্যক্তি কে রাষ্ট্রপতি রাজ্য সভায় সদস্য পদের জন্য মনোনীত করতে পারেন?
    উত্তর – ১২ জন।
    ১৯. রাষ্ট্রপতির কোনো অপরাধীকে ক্ষমা করার ক্ষেত্রে কি কি ক্ষমতা রয়েছে?
    উত্তর – রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা:
    ভারতের সংবিধানের ৭২ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির নিম্নলিখিত ক্ষমতা রয়েছে:
    ১) ক্ষমা (Pardon):
    * রাষ্ট্রপতি যেকোনো অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিকে সম্পূর্ণরূপে অব্যাহতি দিতে পারেন।
    * ক্ষমা পেলে অপরাধী ব্যক্তির উপর আর কোনো শাস্তি কার্যকর করা হবে না এবং তাকে মুক্তি দেওয়া হবে।
    ২) দণ্ড হ্রাস (Commutation of Sentence):
    * রাষ্ট্রপতি যেকোনো ব্যক্তির শাস্তি কমাতে পারেন অন্য একটি কোনো কম শাস্তি দিয়ে।
    * উদাহরণস্বরূপ, তিনি মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করতে পারেন।
    ৩) দণ্ড স্থগিত (Suspension/reprieve of Sentence):
    * রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি স্থগিত করতে পারেন।
    * এই সময়ের মধ্যে, অপরাধী ব্যক্তিকে কারাদণ্ডে থাকতে হবে না।
    ৪) দণ্ড হ্রাস (Remission of Sentence):
    * রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি কম করতে পারেন তবে শাস্তির ধরন পরিবর্তন না করে।
    ৫) রেস্পাইট (respite of sentence)
    • প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে শাস্তি কম করতে পারেন।
    ২০• ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
    উত্তর – সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অথবা তার অনুস্পস্থিতিতে সবথেকে প্রবীণ বিচারক।