Tag: SSC CGL

  • INDIAN CONSTITUTION QUIZ. PART 13. ভারতের সংবিধান কুইজ। পার্ট ১৩।

    INDIAN CONSTITUTION QUIZ. PART 13. ভারতের সংবিধান কুইজ। পার্ট ১৩।

    প্রায় প্রতিটি চাকরির পরীক্ষার জন্য একটি গুরুত্তপূর্ণ বিষয় ভারতের সংবিধান থেকে গুরুত্তপূর্ণ প্রশ্ন গুলি কুইজ আকারে এই পোস্ট এর মাধ্যমে দেওয়া হলো । আশা করি এটি আপনাদের চাকরির পরীক্ষার প্রস্ততিকে আর মজবুত করবে। 

    • প্রশ্ন সংখ্যা – ২০ 
    • সময় – ৬ মিনিট 

    [HDquiz quiz = “73”]

  • SCIENCE QUIZ. PART12. বিজ্ঞান কুইজ।পার্ট ১২।

    SCIENCE QUIZ. PART12. বিজ্ঞান কুইজপার্ট ১২।

    প্রায় প্রত্যেক সরকারি চাকরির পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বিজ্ঞান বিভাগের প্রস্তুতির জন্য নিয়মিত কুইজ অনুশীলন করা খুব গুরুত্বপূর্ণ। এই পোস্ট এ আমরা বিজ্ঞান বিভাগ থেকে কুইজ এর মাধ্যমে ২৫ টি প্রশ্ন দিলাম। আশা করি এগুলো আপনাদের প্রস্তুতি কে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে।

    • প্রশ্ন সংখ্যা – ২৫ 
    • সময় – ৮ মিনিট 

     

    [HDquiz quiz = “78”]

     

  • HISTORY OF INDIA QUIZ.PART 11. ভারতের ইতিহাস কুইজ । পার্ট ১১ .

    HISTORY OF INDIA QUIZ.PART 11. ভারতের ইতিহাস কুইজ । পার্ট ১১ .

    যেকোনো পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত কুইজ এ অংশগ্রহণ করা খুব ই গুরুত্বপুর্ন। এই পোস্ট এ মুঘল সাম্রাজ্য থেকে ২৫  টি প্রশ্ন দেওয়া হলো এবং সময় ০৮ মিনিট । আশা করি এগুলি আপনাদের প্রস্তুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

    • প্রশ্ন সংখ্যা – ২৫
    • সময় – ৮ মিনিট 

    [HDquiz quiz = “77”]

  • INDIAN GEOGRAPHY QUIZ. PART 10.ভারতের ভূগোল কুইজ । পার্ট ১০

    INDIAN GEOGRAPHY QUIZ. PART 10.ভারতের ভূগোল কুইজ । পার্ট ১০.

    প্রায় প্রত্যেক সরকারি চাকরির পরীক্ষায় ভারতের ভূগোল বিষয়  থেকে অনেক প্রশ্ন আসে। এই বিষয়ের  প্রস্তুতির জন্য নিয়মিত কুইজ অনুশীলন করা খুব গুরুত্বপূর্ণ। এই পোস্ট এ আমরা বিজ্ঞান বিভাগ থেকে কুইজ এর মাধ্যমে ২৫ টি প্রশ্ন দিলাম। আশা করি এগুলো আপনাদের প্রস্তুতি কে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে।

     

     

    • প্রশ্ন সংখ্যা – ২৫ 
    • সময় – ৮ মিনিট 

     

    [HDquiz quiz = “76”]

  • SCIENCE QUIZ PART#1. বিজ্ঞান কুইজ পার্ট#১।

    SCIENCE QUIZ PART#1. বিজ্ঞান কুইজ পার্ট#১।

    প্রায় প্রত্যেক সরকারি চাকরির পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বিজ্ঞান বিভাগের প্রস্তুতির জন্য নিয়মিত কুইজ অনুশীলন করা খুব গুরুত্বপূর্ণ। এই পোস্ট এ আমরা বিজ্ঞান বিভাগ থেকে কুইজ এর মাধ্যমে ২৫ টি প্রশ্ন দিলাম। আশা করি এগুলো আপনাদের প্রস্তুতি কে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে।

    • প্রশ্ন সংখ্যা – ২৫
    • সময় – ৮ মিনিট

    [HDquiz quiz = “71”]

  • INDIAN POLITY QUIZ PART#1.ভারতের রাজনীতী কুইজ #১

    INDIAN POLITY QUIZ PART#1.ভারতের রাজনীতী কুইজ #১

    সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের দিকে এগিয়ে যেতে, ভারতের রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতিদের সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কুইজটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি ভারতীয় রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতিদের ইতিহাস এবং তাঁদের গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন। এখানে মোট ২৫টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করে আপনি আপনার জ্ঞান যাচাই করতে পারবেন।

    আশা করি এই কুইজটি আপনার প্রস্তুতিকে আরও মজবুত করবে এবং সরকারি চাকরির পরীক্ষায় সফল হতে সহায়ক হবে।

    • প্রশ্ন সংখ্যা – ২৫ 
    • সময় – ০৮ মিনিট 

    [HDquiz quiz = “70”]

  • SSC Exam Calendar: ২০২৪ সালের জন্য পরীক্ষার সময়সূচি

    SSC Exam Calendar: ২০২৪-২৫  সালের জন্য পরীক্ষার সময়সূচি

    এসএসসি (Staff Selection Commission) সম্প্রতি তাদের পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করেছে, যা ২০২৪-২৫  সালের জন্য বিভিন্ন নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রদান করে। এই ক্যালেন্ডারটি সমস্ত প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের প্রস্তুতির সময়সূচি পরিকল্পনা করতে সাহায্য করে। এখানে এসএসসি পরীক্ষার ক্যালেন্ডার এবং সমস্ত প্রাসঙ্গিক তথ্য প্রদান করা হলো।

    এসএসসি পরীক্ষার ক্যালেন্ডার ২০২৪-২৫ 

    এসএসসি বিভিন্ন পর্যায়ের সরকারি চাকরির জন্য নিয়োগ পরীক্ষা গ্রহণ করে। এই পরীক্ষা সমূহের মধ্যে প্রধান কিছু পরীক্ষা হলো:

    • Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2024
    • Selection Post Examination, Phase-XII, 2024
    • Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2024
    • Combined Higher Secondary (10+2) Level Examination, 2024
    • Combined Graduate Level Examination, 2024
    • Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2024
    • Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2024
    • Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination, 2024
    • Constables (GD) in Central Armed Police Forces (CAPFs), NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2025

     

    নীচে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রদান করা হলো:

    পরীক্ষার নাম পর্ব/পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আবেদন শেষের তারিখ পরীক্ষার তারিখ
    Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2024 Paper-I (CBE) ২৮ মার্চ ২০২৪ (বৃহস্পতিবার) ১৮ এপ্রিল ২০২৪ (বৃহস্পতিবার) ৫ জুন ২০২৪ থেকে ৭ জুন ২০২৪
    Selection Post Examination, Phase-XII, 2024 CBE ২৬ ফেব্রুয়ারি ২০২৪ (সোমবার) ২৬ মার্চ ২০২৪ (মঙ্গলবার) ২০ জুন ২০২৪ থেকে ২৬ জুন ২০২৪
    Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2024 Paper-I (CBE) ৪ মার্চ ২০২৪ (সোমবার) ২৮ মার্চ ২০২৪ (বৃহস্পতিবার) ২৭ জুন ২০২৪ থেকে ২৯ জুন ২০২৪
    Combined Higher Secondary (10+2) Level Examination, 2024 Tier-I (CBE) ৮ এপ্রিল ২০২৪ (সোমবার) ৭ মে ২০২৪ (মঙ্গলবার) ১ জুলাই ২০২৪ থেকে ১১ জুলাই ২০২৪
    Combined Graduate Level Examination, 2024 Tier-I (CBE) ২৪ জুন ২০২৪ (সোমবার) ২৪ জুলাই ২০২৪ (বুধবার) সেপ্টেম্বর-অক্টোবর, ২০২৪
    Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2024 CBE ২৭ জুন ২০২৪ (বৃহস্পতিবার) ৩১ জুলাই ২০২৪ (বুধবার) অক্টোবর-নভেম্বর, ২০২৪
    Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2024 CBE ২৬ জুলাই ২০২৪ (শুক্রবার) ২৪ আগস্ট ২০২৪ (শনিবার) অক্টোবর-নভেম্বর, ২০২৪
    Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination, 2024 Paper-I (CBE) ২ আগস্ট ২০২৪ (শুক্রবার) ২৫ আগস্ট ২০২৪ (রবিবার) অক্টোবর-নভেম্বর, ২০২৪
    Constables (GD) in Central Armed Police Forces (CAPFs), NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2025 CBE ২৭ আগস্ট ২০২৪ (মঙ্গলবার) ৫ অক্টোবর ২০২৪ (শনিবার) জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২৫

    এছাড়াও আপনার SSC এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে পরীক্ষার সময়সূচী টি ডাউনলোড করতে পারবেন । ডাউনলোড  করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন – click here

  • GEOGRAPHY OF INDIA QUIZ.PART#1. ভারতের ভূগোল কুইজ পার্ট#১.

    GEOGRAPHY OF INDIA QUIZ.PART#1. ভারতের ভূগোল কুইজ পার্ট#১.

    প্রতিটি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত কুইজ এ অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। এতে নিজের প্রস্তুতি যাচাই করা যায়, সময় ম্যানেজমেন্ট করা যায়। আমাদের এই পোস্ট এ ভারতের ভূগোল থেকে ২৫ টি প্রশ্ন কুইজ হিসাবে দেওয়া হলো।

     

    • প্রশ্নসংখ্যা ২৫
    • সময় – ৮ মিনিট

    [HDquiz quiz = “68”]

  • Geography of india in bengali. Chapter wise question answer part#1

    Geography of india in bengali. Chapter wise question answer.Chapter – Landforms and rivers of india.

    বন্ধুরা তোমাদের চাকরি পাওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা শুরু করেছি আমাদের এই অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব। এখানে ভারতের ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো। পর্ব#১।

     

    ১.কোন্ গিরিপথ অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে?

    – বমডিলা
    ২.তাণ্ডী নদীর মোহনায় কোন্ শহর অবস্থিত?
    – সুরাট
    ৩.প্রাচীন ভারতীয় ভূগোল________এর উপর নির্ভর করে।
    – বর্ণ
    ৪.আন্দামান ও নিকোবর কোন্ ধরনের দ্বীপ ?
    -আর্কিপেলাগো
    ৫.ভাগীরথী ও অলকানন্দা নদী দু’টি কোথায় মিলিত হয়েছে?
    -দেব প্রয়াগ
    ৬.________এর বৈশিষ্ট্য হল বদলন্দ ভূ-প্রকৃতি।
    -চম্বল উপত্যকা
    ৭. সিন্ধু কোন ধরনের নদী ?
    -পূর্ববর্তী নদী
    ৮.কর্কটক্রান্তি রেখা কোন স্থানের ওপর দিয়ে যায়নি?
    – প্রয়াগরাজ
    ৯. কত সালে ভারতীয় রাজ্যগুলির ভাষাভিত্তিক সীমানির্ধারণ হয়?
    -1956
    ১০.পীর পাঞ্জাল পর্বত কোথায় অবস্থিত ?
    – মধ্যবর্তী হিমালয় – এ ।
    ১১.বিয়স নদী যে রাজ্যগুলির ওপর দিয়ে বয়ে যায় সেগুলি হল—
    -পাঞ্জাব হিমাচল প্রদেশ
    ১২. গঙ্গা বিধৌত সমভূমির পাললিক মৃত্তিকা উৎসগতভাবে__
    – আ্যজোনাল
    ১৩.ভারতের কোন প্রতিবেশীর দেশের সরকারি ভাষা বার্মিজ ?
    – মায়ানমার
    ১৪. কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় ?
    – 1 নভেম্বর 1956
    ১৫. ভারতের কোন নদী ‘দক্ষিণের গঙ্গা ‘ নামে পরিচিত ?
     – গোদাবরী
    ১৬. নর্মদা নদীর উৎসস্থল কোথায় ?
     – অমরকণ্টক পাহাড়
    ১৭. ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
     – গোয়া
    ১৮. হঠাৎ অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কে বলা হয় ____
     – মৌসুমের বিস্ফোরণ
    ১৯. কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না ?
     – উত্তরপ্রদেশ
    ২০. কোন নদী আরব সাগরে পতিত হয়েছে ?
    – নর্মদা
    ২১. ধৌলিগঙ্গা নদীর নিকটে অবস্থিত পর্বতটির নাম কি?
    -নন্দাদেবী
    ২২. গোরিচেন শৃঙ্গ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?
    – অরুণাচলপ্রদেশ
    ২৩.কোন্ রাজ্যের উচ্চতম শৃঙ্গ দেওমালী ?
    -ওডিশা
    ২৪.ভারতের কোন্ রাজ্যে মাউন্ট টাই (Mount Tiyi) অবস্থিত?
    -নাগাল্যান্ড
    ২৫.কোন্ নদীর অপর নাম ভ্যায়থ?
    -ঝিলাম
    ২৬. ভাজ গুহা কোথায় অবস্থিত?
    – মহারাষ্ট্র
    ২৭.অন্নপূর্ণা পর্বতশৃঙ্গটি হিমালয়ের কোন্ অঞ্চলে অবস্থিত?
    – নেপাল
    ২৮.কোনটি ভূমিধ্বসের ব্যাপক প্রশমন পদ্ধতি নয় ?
    -ভূমিধ্বস আটকাতে গাছপালা আবরণ হ্রাস ।
    ২৯.ভারতের কোন্ রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা ! রয়েছে?
    -মেঘালয়
    ৩০. কোন্ পর্বতশৃঙ্গটি সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত?
    – নন্দদেবী
    ৩১. কোন্ রাষ্ট্রের সাথে স্থলভাগে ভারতের সীমানা
    নেই ?
    -শ্রীলঙ্কা
    ৩২.কোনটি রাজস্থানের সর্ববৃহৎ নদী ব্যবস্থা ?
    -লুনি
    ৩৩. কোনটি ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে?
    – পক্ প্রণালী
    ৩৪.কোন রাজ্যটি ‘ Molasis basin ‘ নামে পরিচিত ?
    – মিজোরাম
    ৩৫. কুমারী নদীটি কোন নদীর উপনদী ?
    – কংসাবতী
    ৩৬. দক্ষিণ ভারতের গান্ডিকোটা ক্যানিয়ন কোন নদীর দ্বারা সৃষ্টি হয়েছে ?
    – পিনার
    ৩৭ . কোন রাজ্যে নর্মদা উৎপত্তি লাভ করেছে ?
    – মধ্যপ্রদেশ
    ৩৮. প্রাচীন ভারতীয় ভূগোলের প্রধান উৎস হলো___
    – হিন্দু পুরাণ , পর্যটকদের বিবরণ , শুদ্ধ আইনসমূহ ।
    ৩৯. কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে ?
    – অন্ধ্রপ্রদেশ
    ৪০. করমণ্ডল উপকূল কোন ভূমিকম্প প্রবন এলাকার আওতায় পড়ে ?
    – II
    ৪১. ২০২২ সাল অনুযায়ী ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ কোনটি ?
    – পীর পাঞ্জল সুড়ঙ্গ
    ৪২. তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে ?
    – তরাই
    ৪৩. কোয়েল কোন্ নদীর উপনদী ?
    – শোন
    ৪৪. কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা আছে ?
    – গুজরাট
    ৪৫. ভারতের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কী ?
    – গুহর মোতী , স্যার ক্রিক
    ৪৬. তাপি নদী কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে ?
    – মধ্যপ্রদেশ
    ৪৭.________ ইস্টার্ন ঘাট ও ওয়েস্টার্ন ঘাট পর্বতমালায় বিভক্ত
    – দাক্ষিণাত্যের মালভূমি
    ৪৮. ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
    – ভেম্বানদ
    ৪৯. কোন নদী গুলি দেবপ্রয়াগে মিলিত হয়েছে ?
    – ভাগীরথী এবং অলকানন্দা
    ৫০.নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে _______অবস্থিত
    – কাঞ্চনজঙ্ঘা
    ৫১. ভারতের প্রতিবেশী দেশ আফগািস্তানের রাজধানীর নাম কী ?
    – কাবুল
    ৫২. কোন নদী পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় ?
    – তিস্তা
    ৫৩. কোন দুটি দ্বীপ ভারতের প্রতিবেশী ?
    – শ্রীলঙ্কা এবং মালদ্বীপ
    ৫৪. 2022 সালের এপ্রিল মাসের হিসাবে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র লাদাখের সাথী আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয়?
    – পাকিস্তান
    ৫৫. কোন রাজ্যে মোহনদী অববাহিকা বিস্তার লাভ করেনি ?
    – উত্তরপ্রদেশ
    ৫৬. ভারতের প্রতিবেশী দেশ কোনটি ?
    – রাশিয়া
    ৫৭. হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
    – সুবর্ণরেখা
    ৫৮. ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায় ?
    – বাংলাদেশ
    ৫৯.কোন নদী তার উৎপত্তিস্থলে ভাগীরথী নামে পরিচিত ?
    – গঙ্গা
    ৬০. সেপ্টেবরে ভেম্বোনাদ হ্রদে অনুষ্ঠিত সবচেয়ে প্রশংসিত কুমারাকম নৌকা প্রতিযোগিতাটি কোন উৎসবের সময় অনুষ্ঠিত হয় ?
    – ওনাম
    ৬১. কোনটি ‘White Mountain ‘ বা ‘সাদা পর্বত ‘ নামে পরিচিত ?
    – ধৌলগিরি
    ৬২. কোন নদীটি নেপালের অন্তর্ভুক্ত হিমালয়ে উৎপত্তি লাভ করেছে ?
    – ঘাঘরা
    ৬৩. ভারতের কোন রাজ্যে নেতারহাট মাউন্টস বা ‘কুইন অফ ছোটনাগপুর’ অবস্থিত ?
    – ঝাড়খণ্ড
    ৬৪. মুসি কোন নদীর উপনদী ?
    – কৃষ্ণা
    ৬৫. 2011 সালের জনগণনার অধীনে কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ?
    – 35।
  • ANCIENT HISTORY OF INDIA IN BENGALI(complete Harappan civilization).প্রাচীন ভারতের ইতিহাস(হরপ্পা সভ্যতা)।

    ANCIENT HISTORY OF INDIA IN BENGALI.Chapterwise question answer.(complete Harappan civilization).

    এই পোস্ট এর মাধ্যমে প্রাচীন ভারতের একটি গুরুত্বপুর্ন অধ্যায় “হরপ্পা সভ্যতা” থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি দেওয়া হলো।

     

    ১. হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে?
    – লোথাল।
    ২.সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা কে ছিলেন?
    – পশুপতি
    ৩. হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?
    – রাভি নদীর তীরে।
    ৪. সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে?
    – ধলভীরা।
    ৫. হরপ্পা সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত নয়?
    – বানোয়ালি এবং দাইমাবাদ।
    ৬. হরপ্পা তে কোন ধাতুর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি?
    – লোহা।
    ৭. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল?
    – কৃষিকাজ।
    ৮. সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো –
    – ইট দিয়ে তৈরি করা বাড়ি।
    ৯. হরপ্পা সভ্যতার কোন অংশটি “দুর্গ বা citadel” নামে পরিচিত?
    – পূর্ব অংশটি।
    ১০. সিন্ধু সভ্যতার কোথায় বৃহৎ আকৃতির স্নানাগার আবিষ্কৃত হয়েছে?
    – মহেঞ্জোদারো।
    ১১. বেশিরভাগ হরপ্পার শীল গুলি কোন ধাতু দিয়ে তৈরি?
    – স্টিয়াটাইট।
    ১২. কালিবোঙ্গান এলাকাটি বর্তমানে কোথায় অবস্থিত?
    – রাজস্থান।
    ১৩. সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দর হলো –
    – লোথাল।
    ১৪. কোন ভারতীয় ঐতিহাসিক হরপ্পা সভ্যতার খননকার্যে নিযুক্ত ছিলেন?
    – R. D. Banarjee।
    ১৫. মেসোপটেমিয়া তে হরপ্পা সভ্যতা কি নামে পরিচিত ছিল?
    – মেলুহা।
    ১৬. হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা কোনটি?
    – রাখিগারি।
    ১৭.হরপ্পার কোন নগরীতে ইট নির্মিত বাড়ির প্রমাণ পাওয়া গেছে?
    – কালিবঙ্গান।
    ১৮. নিওলিথিক ভারতে কোন ধাতুর ব্যবহার হতো?
    – তমা।
    ১৯. হরপ্পা সভ্যতার কোন নগরীটি রাজস্থানে অবস্থিত?
    – কালীবঙ্গান।
    ২০. মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?
    – রাখালদাস ব্যানার্জি।
    ২১. সিন্ধু সভ্যতার সবথেকে প্রাচীন বন্দর কোনটি?
    – লোথাল।
    ২২. সিন্ধু সভ্যতার সঙ্গে কোন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়?
    – মেসোপটেমিয়া।
    ২৩. কোন পশু সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল ?
    – ঘোড়া।
    ২৪. সিন্ধু সভ্যতা কোন যুগীয় সভ্যতা?
    – ক্যালকোলিথিক যুগীয় বা ব্রোঞ্জ যুগীয়।
    ২৫. সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা?
    – নগরকেন্দ্রিক সভ্যতা।
    ২৬. সিন্ধু সভ্যতা থেকে প্রধানত কি কি রপ্তানি করা হতো?
    – সোনা ও রূপা।
    ২৭. “Indus civilization” বা ” সিন্ধু সভ্যতা” শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
    – জন মার্শাল।
    ২৮. সিন্ধু সভ্যতার সবথেকে উত্তর দিকের অংশ হলো –
    – রোপার।
    ২৯. সিন্ধু সভ্যতার সবথেকে দক্ষিণ দিকের অংশ হলো –
    – দায়মাবাদ।
    ৩০.সিন্ধু সভ্যতার বন্দর শহর গুলি কি কি ?
    – লোথল, সুতকাজেন্দর, আল্লাদিনো, বালাকোট, কুনতাসি।
    ৩১. মহেঞ্জোদারো নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
    – সিন্ধু নদী।
    ৩২. চানুদারো নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
    – সিন্ধু নদী।
    ৩৩. লোথাল নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
    – ভোগোভা।
    ৩৪. কালিবঙ্গন এবং বানোয়ালী নগরী কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
    – ঘাগর।
    ৩৫.ধোলোভিরা নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
    – লুনি।
    ৩৫. একমাত্র কোন নগরীতে ঘোড়ার অবশেষ পাওয়া গেছে?
    – সুরকতাদা ।
    ৩৬. দোয়াত এবং লিপিস্টিক কোন নগরীতে পাওয়া গেছে?
    – চানহুদারো।
    ৩৭. সিন্ধু সভ্যতার প্রধান খাদ্য শস্য কি ছিল?
    – গম ও বার্লি।
    ৩৮. সর্বপ্রথম হরপ্পার মানুষ কার্পাস বা তুলো আবিষ্কার করে যেটি গ্রীক দের কাছে কি নামে পরিচিত ছিল?
    – সিন্ডন।